News Flash

  • Home
  • দিনের খবর
  • কমিশন ও দুর্নীতি উভয়ই কংগ্রেসের সমার্থক শব্দ : জে পি নাড্ডা
Image

কমিশন ও দুর্নীতি উভয়ই কংগ্রেসের সমার্থক শব্দ : জে পি নাড্ডা

ডালহৌসি, ৩ নভেম্বর (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের ডালহৌসি বিধানসভা কেন্দ্রে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় নাড্ডা বলেছেন, কংগ্রেস ও কমিশন, কংগ্রেস ও দুর্নীতি উভয়ই সমার্থক শব্দ। আমরা মিশনের মাধ্যমে কাজ করি এবং তাঁরা কমিশনের জন্য কাজ করে। আমরা সেবার মনোভাব নিয়ে কাজ করি এবং তাঁরা নিজেদের স্বার্থে কাজ করে।কংগ্রেসে শীর্ষ থেকে নীচ পর্যন্ত তাঁরা হয় জেলে যেতে প্রস্তুত, নয়তো জামিনে।

জে পি নাড্ডা এদিনের জনসভায় বলেছেন, “হিমাচলের জনগণ এবার সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা রাজ নয়, রীতিনীতি বদলাবেন। জয়রামজির নেতৃত্বে আমরা আবারও জয়লাভ করব। আর মোদীজির নেতৃত্বে আমরা এগিয়ে যাব।” নাড্ডার কথায়, “প্রধানমন্ত্রী মোদী যেভাবে হিমাচল প্রদেশের জন্য চিন্তা করেছেন, উন্নয়নের কাজ করেছেন। সে জন্য হিমাচলের মানুষ ও চাম্বার মানুষ তাঁকে কখনও ভুলবে না।” নাড্ডা এদিন আরও বলেছেন, “একটা সময় ছিল, যখন প্রধানমন্ত্রী বলতেন ১ টাকা পাঠাই, কিন্তু ৮৫ পয়সা কোথায় যেন হারিয়ে যেত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি শিমলায় এসেছিলেন, তিনি একটি বোতাম টিপলেন এবং কৃষকদের অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে পৌঁছে গেল।”

Releated Posts

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top