News Flash

  • Home
  • দিনের খবর
  • মুম্বাই বিমানবন্দরে ৪.১ কোটি মার্কিন ডলার বাজেয়াপ্ত, গ্রেফতার তিন ভারতীয়
Image

মুম্বাই বিমানবন্দরে ৪.১ কোটি মার্কিন ডলার বাজেয়াপ্ত, গ্রেফতার তিন ভারতীয়

মুম্বাই, ৩ নভেম্বর (হি. স.) : মুম্বাই বিমানবন্দর কাস্টমস দুবাই ভ্রমণকারী তিন ভারতীয় যাত্রীর কাছ থেকে ৪,৯৭,০০০ মূল্যের বৈদেশিক মুদ্রা বাজেয়াপ্ত করেছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪.১ কোটি টাকা। তিনজনকেই গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ডলার শাড়ি, জুতা ও আরও একটি ব্যাগে লুকিয়ে নিয়ে এসেছিলেন এই তিন নাগরিক।

বৃহস্পতিবার এক কাস্টমস কর্মকর্তা সাংবাদিকদের বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার কাস্টমসের একটি দল মুম্বাই বিমানবন্দরে নজরদারি চালাচ্ছিল। বিমানবন্দরে একই পরিবারের তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর তিনজনের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ তল্লাশি করে আমেরিকান ডলার পাওয়া যায়। পরবর্তীকালে, তিনজনের ব্যাগ আরও ভালো করে তল্লাশি চালিয়ে শাড়ি, জুতা এবং ব্যাগে লুকানো মোট ৪,৯৭,০০০ মার্কিন ডলার বাজেয়াপ্ত করা হয়। তিনজনকেই গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top