News Flash

  • Home
  • দেশ
  • গুজরাটে দুই দফায় বিধানসভা ভোট ১ ও ৫ ডিসেম্বর, ওই মাসের ৮ তারিখ ফল ঘোষণা
Image

গুজরাটে দুই দফায় বিধানসভা ভোট ১ ও ৫ ডিসেম্বর, ওই মাসের ৮ তারিখ ফল ঘোষণা

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): গুজরাট বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, গুজরাটে দুই দফায় হবে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। প্রথম দফার ভোটগ্রহণ হবে ১ ডিসেম্বর এবং দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ৫ ডিসেম্বর। ভোটের ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, গুজরাট বিধানসভা নির্বাচন ও হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে একই দিনে, ৮ ডিসেম্বর ভোটের ফল জানা যাবে। বিধানসভা নির্বাচনের সমস্ত প্রক্রিয়া শেষ হবে ১০ ডিসেম্বরের মধ্যে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে আদর্শ নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে গুজরাটে। ১৮২ সদস্যের গুজরাট বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর ১৮ ফেব্রুয়ারি।

এদিন দুপুরে সাংবাদিক সম্মেলনে করে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে মহিলা, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুবিধার্থে হিমাচল প্রদেশ এবং গুজরাটে একজন বিশেষ পর্যবেক্ষক নিযুক্ত করা হবে। ১,২৭৪টি ভোট কেন্দ্র সম্পূর্ণরূপে মহিলা ও নিরাপত্তা কর্মীদের দ্বারা পরিচালিত হবে। ১৮২টি ভোট কেন্দ্র থাকবে। এই প্রথমবারের জন্য ৩৩টি ভোট কেন্দ্র স্থাপন করা হবে এবং সবচেয়ে কম বয়সী ভোটদান কর্মীদের দ্বারা পরিচালিত হবে।” মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আরও জানিয়েছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি যে, গুজরাট বিধানসভা নির্বাচনে ৩,২৪,৪২২ জন নতুন ভোটার এবার প্রথম ভোট দেবেন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫১,৭৮২টি। রাজ্যে স্থাপিত ভোট কেন্দ্রগুলির অন্তত ৫০ শতাংশে ওয়েবকাস্টিং ব্যবস্থা থাকবে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top