News Flash

  • Home
  • দিনের খবর
  • অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে ফের তলব সিবিআইয়ের
Image

অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে ফের তলব সিবিআইয়ের

কলকাতা, ৩ নভেম্বর (হি. স.) : গরুপাচার কাণ্ডে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আবদুল কেরিম খানকে ফের তলব করল সিবিআই। বৃহস্পতিবার কেরিমকে কলকাতার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। এর আগে ১৪ অক্টোবর কেরিম নিজামে হাজিরা দেন।

বীরভূমের নানুর থানার সাঁতরা গ্রামের তাঁর বাড়িতে গত ৩ অগাষ্ট সিবিআই তল্লাশি অভিযান চালায়। গরুপাচার কাণ্ডে কেরিমের কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি অনুব্রতর সঙ্গে গরুপাচার নিয়ে কী যোগ রয়েছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই ফের তলব কেরিমকে।সুত্রের খবর, ইতিমধ্যে কেরিম কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন।

অন্যদিকে, অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীকে ইডি তলব করেছে। চালকল মালিক তৃণমূল নেতা রাজীব ভট্টাচার্য আজ দিল্লীর ইডির সদর দফতরে হাজিরা দেবেন। গতকালই তিনি দিল্লী পৌঁছান। অনুব্রতর স্ত্রীর চিকিৎসার জন্য ৬৬ লক্ষ টাকা অ্যাকাউন্টে দিয়েছিল রাজীব। কেন দিয়েছিল, পাশাপাশি রাজীবের চালকলে গরুপাচারের কালো টাকা বিনিয়োগ হয়েছে কি না, সামগ্রিক জিজ্ঞাসাবাদ করবে ইডি। এর আগে রাজীবকে নিজাম প্যালেস ও শান্তিনিকেতন সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল।

Releated Posts

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top