News Flash

  • Home
  • প্রধান খবর
  • হরিয়ানায় সকালেই ভোট দিলেন কুলদীপ, ৬ রাজ্যের ৭টি বিধানসভা আসনে চলছে উপ-নির্বাচন
Image

হরিয়ানায় সকালেই ভোট দিলেন কুলদীপ, ৬ রাজ্যের ৭টি বিধানসভা আসনে চলছে উপ-নির্বাচন

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): দেশের ৬টি রাজ্যের ৭টি বিধানসভা আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার ভোট নেওয়া হচ্ছে। এই আসনগুলি হল মহারাষ্ট্রের আন্ধেরী পূর্ব, বিহারের গোপালগঞ্জ এবং মোকামা, হরিয়ানার আদমপুর, তেলেঙ্গানার মুনুগোড়ে, উত্তর প্রদেশের গোলা গোরখনাথ এবং ওড়িশার ধামনগর। ৬টি বিধানসভা আসনে উপ-নির্বাচনের ভোটগণনা হবে আগামী ৬ নভেম্বর।

৬টি রাজ্যে বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে এদিন সকাল সাতটা থেকে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। উপ-নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ নিশ্চিত করতে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। হরিয়ানার আদমপুর বিধানসভা আসনের উপ-নির্বাচনের জন্য অনেক সকালেই ভোট দিয়েছেন বিজেপি নেতা কুলদীপ বিষ্ণোই। এছাড়াও অন্যান্য রাজ্যগুলিতেও ভোট দেওয়াকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top