News Flash

  • Home
  • বাণিজ্য
  • এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার, জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
Image

এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার, জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

টোকিও, ৩ নভেম্বর (হি.স.): এক মাসের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বারের মতো জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। বৃহস্পতিবার সকাল ৭.৪৮ মিনিটে ক্ষেপণাস্ত্রটি জাপানের আকাশসীমা পার হয়। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক টুইট বার্তায় এ তথ্য জানায়। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জাপানের রাষ্ট্রীয় টেলিভিশনেও সতর্কতা জারি করা হয়।

ক্ষেপণাস্ত্রটি ছোড়ার প্রায় ২৫ মিনিট পরে জাপানের কোস্ট গার্ড জানায়, সেটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আর আগে ২ নভেম্বর (বুধবার) বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। এর মধ্যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার জলসীমার কাছাকাছি এসে পড়ে। যার ফলে সতর্কতা জারি করা হয় দক্ষিণ কোরিয়ার দ্বীপ অঞ্চলে। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার ওপর এমনিতেই জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু বারবার সেই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে চলছে তাঁরা।

Releated Posts

যশবন্ত কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল আরবিআই

মুম্বই, ১৯ মে (আইএএনএস): পর্যাপ্ত মূলধন ও আয়ের সম্ভাবনার অভাবের কারণে মহারাষ্ট্রের ফালতনের যশবন্ত কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল…

ByBySandeep Biswas May 19, 2026

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এপ্রিলে পাইকারি মূল্যস্ফীতি বেড়ে ৮.৩ শতাংশ

নয়াদিল্লি, ১৪ মে :(আইএএনএস) :পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ল ভারতের পাইকারি…

ByByTaniya Chakraborty May 14, 2026

চীনকে ছাপিয়ে ভারতে বাড়ছে বৈশ্বিক বিনিয়োগের প্রবাহ: রিপোর্ট

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বৈশ্বিক শেয়ারবাজার মার্চ মাসের পতনের পর এপ্রিল মাসে ঘুরে দাঁড়ালেও, বিদেশি মূলধন আকর্ষণে চীনকে…

ByByNews Desk May 4, 2026

শ্রম দিবসে আপনি বাত, আপন কে সাথ’ উদ্যোগ চালু করলেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১ মে(আইএএনএস): বিশ্ব শ্রম দিবস উপলক্ষে নিজের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন গৌতম…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top