News Flash

  • Home
  • দিনের খবর
  • পঞ্চায়েত ভোটে অনলাইনে মনোনয়ন পত্র জমা দিতে বিজেপির আর্জি চিঠিতে
Image

পঞ্চায়েত ভোটে অনলাইনে মনোনয়ন পত্র জমা দিতে বিজেপির আর্জি চিঠিতে

কলকাতা, ২ নভেম্বর (হি. স.) : বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত নির্বাচনে শাসক দল ‘সন্ত্রাস’ করবে। হামেশাই এমন আশঙ্কা প্রকাশ করেন গেরুয়া শিবিরের নেতারা।

বিজেপি নেতাদের অভিযোগ, বিগত দিনে যে ভাবে শাসক দল গায়ের জোরে মনোনয়নপত্র পর্যন্ত জমা দিতে দেয়নি, হিংসার বাতাবরণ তৈরি করে পঞ্চায়েত লুঠ করেছে এবারও একই রকম ভাবে শাসক দল বিরোধীদের ঠেকাতে নানান কৌশল নিচ্ছে।

সেই জায়গা থেকে দাঁড়িয়েই রাজ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে অনলাইন ব্যবস্থা চালু করার আবেদন করা হোক। বুধবার রাজ্য নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে বিজেপি নেতৃত্ব উল্লেখ করেছে, ইমেল, হোয়াটস অ্যাপ বা অন্য কোনও ই-মাধ্যমে মনোনয়নপত্র জমা নেওয়ার ব্যবস্থা করতে হবে।

এই পরিষেবা যদি না করা হয় সেক্ষেত্রে আবার অশান্তি হবে, শাসক দল গায়ের জোরে বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেবে বলে মত পদ্ম শিবিরের। অন্য দিকে, পুলিশ শাসকদলের হয়েই কাজ করবে, তাই আসন্ন যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন রাজ্যে হতে চলেছে তা যেন কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হয়, এমন বক্তব্যও তুলে ধরা হয়েছে চিঠিতে।

রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদিও এ ব্যাপারে কোনও রকম প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয়, সে ক্ষেত্রে আদালতে যাওয়ার ইঙ্গিতও দিয়েছে বিজেপি নেতৃত্ব।

Releated Posts

রাম মন্দিরে অনুদান কাণ্ড থেকে নজর ঘোরাতেই ওয়াকফ ইস্যু তুলছেন যোগী, অভিযোগ বিরোধীদের

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী…

ByBySandeep Biswas Jul 12, 2026

‘২০২২ সালের সীমানা পুনর্নির্ধারণ বিজেপির ‘ব্যাকডোর শাসন’-এর জন্য করা হয়েছিল’, দাবি ওমর আবদুল্লার

জম্মু, ১২ জুলাই (আইএএনএস) : কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর…

ByBySandeep Biswas Jul 12, 2026

গান্ধীনগরে ২০২৯ সালের মধ্যে ২০ শতাংশ সবুজ আচ্ছাদনের লক্ষ্য, ছাদে সৌর প্যানেলের আহ্বান অমিত শাহের

আহমেদাবাদ, ১২ জুলাই (আইএএনএস): গান্ধীনগর লোকসভা কেন্দ্রে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের মধ্যে সবুজ আচ্ছাদনের পরিমাণ ২০ শতাংশে উন্নীত…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

সেবাশ্রয়’ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু রাজ্য স্বাস্থ্য দফতরের

কলকাতা, ১২ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top