News Flash

  • Home
  • দিনের খবর
  • বর্তমান ভারত গ্রহণকারী নয়, দাতা হয়ে উঠেছে : জে পি নাড্ডা
Image

বর্তমান ভারত গ্রহণকারী নয়, দাতা হয়ে উঠেছে : জে পি নাড্ডা

বিলাসপুর, ২ নভেম্বর (হি.স.) : বর্তমান ভারত গ্রহণকারী নয়, দাতা হয়ে উঠেছে। হিমাচল প্রদেশের বিলাসপুরের জনসভায় বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বুধবার একটি জনসভায় নাড্ডা বলেছেন, দেশের স্বাধীনতার ৭০ বছর হয়ে গিয়েছে, আপনারাও দেখেছেন এবং আমরাও দেখেছি, কে আপনাদের কথা ভাবত? আগে গ্রীষ্মের মরসুমে রাজনৈতিক পর্যটনের জন্য এখানে আসতেন প্রধানমন্ত্রী, কখনও রাজ্যের কথা চিন্তা করেননি। কিন্তু, এখন আপনাদের প্রতিটি ডাকে প্রধানমন্ত্রী চলে আসেন।”

জে পি নাড্ডা আরও বলেছেন, এখন বিরাট পার্থক্য দেখা যাচ্ছে। আমরা ১০০টি দেশে ভ্যাকসিন দিয়েছি। ৪৮টি দেশে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বর্তমান ভারত গ্রহণকারী নয়, দাতা হয়ে উঠেছে। নাড্ডা আরও বলেছেন, ১০ বছর ধরে সোনিয়া গান্ধীজির সরকার ছিল, অথচ অটল টানেল মাত্র ১৩০০ মিটারই হয়েছিল। কেন্দ্রে মোদীজির সরকার আসার ৩ বছরের মধ্যেই ১০ কিলোমিটার সুড়ঙ্গ করে উন্নয়নের নতুন গল্প লেখা হয়েছে। নাড্ডা আরও বলেছেন, জেএনইউতে যখন স্লোগান উঠেছিল, ‘আফজাল আমরা লজ্জিত, তোমার খুনিরা বেঁচে আছে’। যারা এই স্লোগান তুলেছিলেন তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধীজি। আর এখন তাঁরাই ভারত জুড়তে নেমে পড়েছেন।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top