ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর।। কোচবিহার ট্রফি ক্রিকেটের প্রথম তিনটি ম্যাচের জন্য রাজ্য দল ঘোষণা করা হয়েছে। রাজ্য দলকে নেতৃত্ব দেবে আনন্দ ভৌমিক। সহ অধিনায়কের ভূমিকায় রয়েছেন নবারুণ চক্রবর্তী। কোচবিহার ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ এর অনূর্ধ্ব ১৯ খেলায় ত্রিপুরা প্রথম ম্যাচ খেলবে চন্ডিগড়ের বিরুদ্ধে। খেলা হবে ৫ থেকে ৮ নভেম্বর, নরসিংগড়ে্য পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। দ্বিতীয় ম্যাচ বাংলার বিরুদ্ধে, খেলা পশ্চিমবঙ্গের কল্যাণীতে ১২ থেকে ১৫ নভেম্বর। তৃতীয় ম্যাচে ত্রিপুরা খেলবে মিজোরামের বিরুদ্ধে। খেলা হবে ১৯ থেকে ২২ নভেম্বর গুজরাটের নাদিয়াদে। এই তিনটি ম্যাচের জন্য ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সিলেকশন কমিটির সুপারিশ ক্রমে সচিব তাপস ঘোষ ২০ সদস্য বিশিষ্ট ত্রিপুরা দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন। রাজ্য দলটি হল আনন্দ ভৌমিক (অধিনায়ক), নবারুণ চক্রবর্তী (সহ অধিনায়ক ও উইকেট রক্ষক), অরিজিৎ দেবনাথ, আরমান হোসেন, দ্বীপজয় দেব (উইকেট রক্ষক), দুর্লভ রায়, অর্ক জিৎ দাস, সপ্তজিৎ দাস, রোহন বিশ্বাস, দীপ্তনু চক্রবর্তী, প্রীতম দাস, অর্ক ধ্যুতি দেব, করণ দে, রিভ্রজিত দাস, দেবরাজ দে, দিপায়ন দাস, রাজদীপ দত্ত, আব্দুল কালাম, সম্রাট বিশ্বাস ও তথাগত চক্রবর্তী। সাপোর্ট স্টাফ হিসেবে রয়েছেন টিম ম্যানেজার পিকলু রায়, চীফ কোচ গৌতম সোম, অ্যাসিস্ট্যান্ট কোচ সুবল চৌধুরী, ফিজিও রাজন চৌধুরী, ট্রেনার উত্তম দে, ভিডিও অ্যানালিস্ট শুভেন্দু ভট্টাচার্য্য। নির্বাচিত খেলোয়ারদের আগামীকাল সকাল সাড়ে আটটায় নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে রিপোর্ট করতে বলা হয়েছে।

কোচবিহার ট্রফি : প্রথম তিনটি ম্যাচের জন্য রাজ্যদল ঘোষণা
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















