News Flash

  • Home
  • দেশ
  • মোরবি সেতু বিপর্যয়ে আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী, শুনলেন সেই সময়ের কথা
Image

মোরবি সেতু বিপর্যয়ে আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী, শুনলেন সেই সময়ের কথা

মোরবি, ১ নভেম্বর (হি.স.): গুজরাটে মোরবি জেলায় সেতু বিপর্যয়ে আহতদের দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোরবি সেতু দুর্ঘটনায় আহতদের দেখতে মঙ্গলবার বিকেলের দিকে হাসপাতালে পৌঁছন প্রধানমন্ত্রী, তাঁদের সঙ্গে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। প্রসঙ্গত, মোরবি সেতু দুর্ঘটনার কবলে পড়ে ইতিমধ্যেই কমপক্ষে ১৩৫ জনের মৃত্যু হয়েছে। ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন, দু’জনের খোঁজ পাওয়া যায়নি।

মোরবি সেতু দুর্ঘটনায় আহতদের দেখতে যাওয়ার আগে দুর্ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে মোরবি সেতু দুর্ঘটনাস্থলে পৌঁছন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন গোটা এলাকা। উদ্ধারকাজের সঙ্গে যুক্ত সমস্ত জওয়ানদের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন মোদী, এরপর সেখান থেকে তিনি যান হাসপাতালে। পরে এসপি অফিসেও যান প্রধানমন্ত্রী। শোনা যাচ্ছে, সেতু বিপর্যয়ে মৃতদের পরিজনদের সঙ্গেও দেখা করতে পারেন প্রধানমন্ত্রী।

Releated Posts

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top