News Flash

  • Home
  • প্রধান খবর
  • জামশেদ জে ইরানি-র জীবনাবসান, ভারতের স্টিল ম্যান হিসেবে ছিলেন পরিচিত
Image

জামশেদ জে ইরানি-র জীবনাবসান, ভারতের স্টিল ম্যান হিসেবে ছিলেন পরিচিত

জামশেদপুর, ১ নভেম্বর (হি.স.): প্রয়াত হয়েছেন ভারতের ‘স্টিল ম্যান ‘জামশেদ জে ইরানি। সোমবার রাতে জামশেদপুরের টাটা মেইন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। টাটা স্টিলের সঙ্গে চার দশকেরও বেশি সময় ধরে যুক্ত ছিলেন ইরানি। ২০১১ সালের জুন মাসে টাটা স্টিলের বোর্ড থেকে অবসর গ্রহণ করেন তিনি, কিন্তু রেখে যান ৪৩ বছরের একটি উত্তরাধিকার।

১৯৬৩ সালে বিদেশে নিজের কর্মজীবন শুরু করলেও ৫ বছরের মধ্যেই (১৯৬৮ সালে) দ্য টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে (বর্তমানে টাটা স্টিল) যোগদানের জন্য ভারতে ফিরে আসেন। সেই সময় ইরানি গবেষণা ও উন্নয়নের ভারপ্রাপ্ত পরিচালকের সহকারী হিসাবে ফার্মে যোগদান করেন। তার ১০ বছরের মধ্যেই তিনি ১৯৭৮ সালে জেনারেল সুপারিনটেনডেন্ট, ১৯৭৯ সালে জেনারেল ম্যানেজার এবং ১৯৮৫ সালে টাটা স্টিলের প্রেসিডেন্ট হন। ২০১১ সালে অবসর নেওয়ার আগে তিনি ১৯৮৮ সালে টাটা স্টিলের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক এবং ১৯৯২ সালে ব্যবস্থাপনা পরিচালক হন।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top