News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে দূষণ একধাক্কায় অনেকটাই বাড়ল, ধোঁয়াশায় ঢাকল রাজধানী
Image

দিল্লিতে দূষণ একধাক্কায় অনেকটাই বাড়ল, ধোঁয়াশায় ঢাকল রাজধানী

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): দূষণ-মুক্ত হচ্ছেই না রাজধানী দিল্লি। দীপাবলির আগে থেকেই শুরু, তারপর থেকে মঙ্গলবার পর্যন্ত ধোঁয়াশা কাটল না দিল্লির আকাশ ও বাতাস থেকে। মঙ্গলবার ভোরেও দূষিত ছিল রাজধানী দিল্লি। ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ে যায় রাজধানীর রাজপথ। এদিন সকালে দিল্লির বাতাসে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৮৫, যা খুবই খারাপ।

বিগত কয়েকদিন ধরেই দিল্লির বাতাসে ধূলিকণা বাড়ছে, এদিন সকালেও ঘন ধোঁয়াশা ছিল দিল্লির বায়ুমণ্ডলে। ইন্ডিয়া গেট থেকে রাজঘাট, চাঁদনি চক থেকে কুতুব মিনার-দিল্লির সর্বত্রই এদিন ছিল ধোঁয়াশার চাদরে ঢাকা। দৃশ্যমানতা কমে যাওয়ায় ভোরের দিকে শ্লথ গতিতে চলাচল করেছে যানবাহন। দিল্লি-এনসিআর-এও এদিন বাতাস ছিল ভীষণ খারাপ। উত্তর প্রদেশের নয়ডাতে এদিন সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪৪৪, দিল্লির ধিরপুরে ৫৯৪ ও হরিয়ানার গুরুগ্রামে ৩৯১।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top