News Flash

  • Home
  • দিনের খবর
  • পুণেতে বহুতলের ওপরে রেস্তোরাঁয় আগুন, অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা
Image

পুণেতে বহুতলের ওপরে রেস্তোরাঁয় আগুন, অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা

পুণে, ১ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের পুণে-তে আগুন লাগল একটি বহুতলের ওপরে রেস্তোরাঁয়। মঙ্গলবার সকালে পুণে শহরের লুল্লানগর এলাকায় জেকে হোটেলে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। বহুতল হোটেলের চার তলায় রেস্তোরাঁয় আগুন লাগে। সেখানকার জানলা, দরজা এবং দেওয়াল কাচের তৈরি হওয়ায় ধোঁয়ার আধিক্য বেশি ছিল।

দমকলকর্মীরা কাচ ভেঙে আগুন আয়ত্তে আনার চেষ্টা চালান। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। জেকে হোটেলের ওই বহুতলে একাধিক অফিস এবং দোকান রয়েছে। আগুনের ফলে সেখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভিতরে কেউ আটকে পড়েছেন কি না, তা-ও দেখছেন দমকল কর্মীরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই হোটেলের কিছু কর্মী রাতে সেখানেই ঘুমোন। তাঁরা ভিতরেই আটকে পড়েছেন কি না, বোঝার চেষ্টা করছে পুলিশ এবং দমকল।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top