News Flash

  • Home
  • খেলা
  • নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের দল ঘোষণা ভারতীয় দলের
Image

নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের দল ঘোষণা ভারতীয় দলের

মুম্বই, ৩১ অক্টোবর (হি.স.) : টি-২০ বিশ্বকাপের পরে ভারতকে প্রথমে খেলতে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপর আবার বাংলাদেশের বিরুদ্ধে। ৭ বছর পর বাংলাদেশ সফরে যাচ্ছে ভারতীয় দল। নিউজিল্যান্ড ও বাংলাদেশ সিরিজের জন্য সোমবার দল ঘোষণা করা হল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি ওয়ানডে এবং ৩টি টি-২০ খেলবে ভারত। কিউয়িদের বিরুদ্ধে সিরিজের জন্য এদিন দল ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ডের ওয়ানডের জন্য ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। অন্যদিকে টি-টোয়েন্টির জন্য হার্দিক পান্ডিয়া দলকে নেতৃত্ব দেবেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে অবশ্য টেস্ট ও ওয়ানডে-তে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিসিসিআই পারস্পারিক আলোচনার পর এই সিরিজের সূচিও চূড়ান্ত করে ফেলেছে। সিরিজের তিনটি ওয়ানডেই হবে মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ডিসেম্বরের ৪ তারিখ। দ্বিতীয় ম্যাচ ৭ ডিসেম্বর। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ডিসেম্বরের ১০ তারিখ। তারপর ঢাকা থেকে চট্টগ্রাম যাবে দুই দল। সেখানে খেলা হবে সিরিজের প্রথম টেস্ট। ১৪ ডিসেম্বর শুরু হবে সেই ম্যাচ। টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ২২ ডিসেম্বর থেকে মিরপুরেই। ২৭ তারিখ দেশে ফিরবেন রোহিতরা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে-র ঘোষিত দল-শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, শাহবাজ আহমেদ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, দীপক চাহার, কুলদীপ সেন, উমরান মালিক।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ জন্য ঘোষিত দল- হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), শুভমন গিল, ইশান কিষান, দীপক হুডা, সূর্য কুমার যাদব, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের জন্য ঘোষিত ভারতীয় দল– রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়স আইয়ার, রাহুল ত্রিপাঠী, ঋষভ পন্থ, ঈশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, দীপক চাহার, যশ দয়াল।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের জন্য ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষৎ প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top