News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শনিছড়া গ্রামে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত বিজেপির উদ্যোগে
Image

শনিছড়া গ্রামে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত বিজেপির উদ্যোগে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ বাগবাসা মন্ডল এর নদিয়াপুর শনিছড়া গ্রামে প্রতি বছরের ন্যায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিজয়া ও দীপাবলীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয় এবং সকাল বেলা এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর মন কি বাত অনুষ্ঠান শুনতে শতশত ভারতীয় জনতা পার্টির কার্যকরতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়৷ আজকের এই অনুষ্ঠানে বাগবাসা বিধানসভার অন্তর্গত ভারতীয় জনতা পার্টির বর্ষিয়ান কার্যকরতাদের সংবর্ধিত করা হয় ওবিসি মোর্চার প্রদেশ সহ-সভাপতি প্রদীপ কুমার নাথের উদ্যোগে৷ অনুষ্ঠানে প্রত্যেক কার্যকর্তা একে অপরকে আলিঙ্গন করে বিজয়া এবং দীপাবলীর শুভেচ্ছা বিনিময় করেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওবিসি মোর্চার প্রদেশ সহ-সভাপতি আইনজীবী প্রদীপ কুমার নাথ, কালাছড়া আর ডি ব্লকের অন্যতম সদস্য নির্মল সিংহ, পশ্চিম ইছাই লালছড়া গ্রামের প্রধান হীরালাল দাস এবং সংখ্যালঘু নেতা নল মিয়া প্রমুখগণ৷ প্রদীপ কুমার নাথ উনার বক্তব্য বলেন ২০১৮ বিধানসভা নির্বাচনের প্রাকলগ্ণে যেভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দলকে প্রতিষ্ঠিত করতে ঝাঁপিয়ে পড়েছিলেন৷ অনুরূপভাবে ২০২৩ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ঝাঁপিয়ে পড়বেন এবং আরো বিপুল সংখ্যক আসন নিয়ে ত্রিপুরায় বিজেপি সরকার পুনরায় প্রতিষ্ঠিত হবে এবং কেন্দ্রীয় রাজ্য সরকারের প্রকল্পের সুযোগ সুবিধা গ্রামের সাধারণ মানুষ পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন উনার বক্তব্যে উঠে এসেছে৷ আজকের এই অনুষ্ঠানে বাগবাসা মন্ডল এর প্রত্যেক গ্রামের প্রধান, উপপ্রধান, সমিতির সদস্য,বুথ সভাপতিগণ, বিপুল সংখ্যক পৃষ্ঠা  প্রমুখগন, বর্ষিয়ান কার্যকরতাগণ উপস্থিত ছিলেন৷ এছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মন কি বাত ইনচার্জ দিপাল দাস৷ সভা শেষে মধ্যাহ্ণভোজনের আয়োজন ছিল৷ আজকের এই সভা বাগবাসা বিধানসভায় বেশ আলোড়ন তৈরি করে৷

Releated Posts

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top