News Flash

  • Home
  • প্রধান খবর
  • খড়গপুর আইআইটি-তে ছাত্রের রহস্যমৃত্যুতে হাইকোর্টে মামলা পরিবারের
Image

খড়গপুর আইআইটি-তে ছাত্রের রহস্যমৃত্যুতে হাইকোর্টে মামলা পরিবারের

কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.) : খড়্গপুর আইআইটি-তে ছাত্রের রহস্যমৃত্যুতে সিআইডি বা সিট চেয়ে আদালতের দ্বারস্থ হল মৃতের পরিবার। উদ্ধার হওয়া মৃতদেহ তাঁদের ছেলের নয় বলে দাবি ছিল পরিবারের। তাঁদের ছেলেকে খুন করা হয়েছে বলেও দাবি করেছেন ওই ছাত্রের পরিবারের সদস্যরা।

যদিও কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ওই ছাত্র বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ওই ছাত্র ফয়জল আহমেদের বাবা সেলিম আহমেদ মামলা দায়ের করেন। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর আইআইটি খড়্গপুরের লালা লাজপত রায় হলের একটি ঘর থেকে ফয়জল আহমেদের পচাগলা দেহ উদ্ধার হয়। এরপরেই ঘটনার তদন্ত শুরু করে খড়গপুর টাউন থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তারপরেই অসমের তিনসুকিয়া থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে এসে ছেলেকে খুনের অভিযোগ করেছিলেন ফয়জলের বাবা ও মা।

Releated Posts

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026

‘রাহুল গান্ধী পালাবেন না’ পোস্টার হাতে সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ মিছিল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Aug 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে ভারতে হামলার ছক কষতে পারে আইএসআই, সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-সমর্থিত উপাদানগুলি ভারতে বড় ধরনের…

ByByNews Desk Aug 11, 2026

এআই-চালিত জিইএম প্ল্যাটফর্মে আরও দক্ষ ও সাশ্রয়ী হবে সরকারি ক্রয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সরকারি ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বুদ্ধিদীপ্তভাবে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top