News Flash

  • Home
  • প্রধান খবর
  • কুপওয়ারাতে জঙ্গিকে নিকেশ করল বাহিনী, শোপিয়ানে ধৃত দুই লস্কর সন্ত্রাসী
Image

কুপওয়ারাতে জঙ্গিকে নিকেশ করল বাহিনী, শোপিয়ানে ধৃত দুই লস্কর সন্ত্রাসী

শ্রীনগর, ৩১ অক্টোবর (হি.স.): নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে জঙ্গি-অনুপ্রবেশের চেষ্টা ফের রুখে দিল সেনাবাহিনী। শুধু রুখে দেওয়াই নয়, এক জঙ্গিকে নিকেশও করেছে সেনাবাহিনী। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, সোমবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণরেখায় কেরান সেক্টরে থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা। সতর্ক ছিল ভারতীয় সেনাবাহিনী, নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গিদের গতিবিধি দেখতে পাওয়া মাত্রই জওয়ানরা গুলি চালান। জঙ্গিরাও গুলি চালায়, দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের মধ্যেই নিকেশ হয়েছে এক জঙ্গি।

অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় দুই লস্কর-ই-তৈবা জঙ্গিকে গ্রেফতার করেছে সুরক্ষা বাহিনী। শোপিয়ান জেলার কেল্লার এলাকা থেকে ওই দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত জঙ্গিদের নাম-গওহর মঞ্জুর ভাট ও আবিদ হুসেন নন্দা। তাদের বাড়ি পুলওয়ামা জেলায়। পুলিশ, সিআরপিএফ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি নাকা চেকিং থেকে দুই লস্কর জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত জঙ্গিদের কাছ থেকে একটি পিস্তল, একটি গ্রেনেড, ১০ রাউন্ড গুলি ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার হয়েছে।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top