News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ে এনকাউন্টারে নিকেশ দুই মাওবাদী, বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
Image

ছত্তিশগড়ে এনকাউন্টারে নিকেশ দুই মাওবাদী, বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কাঙ্কের, ৩১ অক্টোবর (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত কাঙ্কের জেলায় ডিআরজি (জেলা রিজার্ভ গার্ড) জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে দুই পুরুষ মাওবাদী। কাঙ্কের জেলার সিকসোদ থানার অন্তর্গত কদমে গ্রামের কাছে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর জওয়ানদের সঙ্গে এনকাউন্টারে দুই পুরুষ নকশাল নিহত হয়েছে, এমনটাই জানিয়েছেন বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং মাওবাদীদের সঙ্গে সম্পর্কিত জিনিসপত্র।

পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন, সোমবার ভোরে মাওবাদী বিরোধী অভিযানে নেমেছিললেন জেলা রিজার্ভ গার্ড ও সীমান্ত রক্ষী বাহিনী র জওয়ানরা। ভোর চারটে নাগাদ ডিআরজি-র পেট্রোলিং টিমকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। এরপর শুরু হয় গুলির লড়াই। এনকাউন্টারে নিকেশ হয়েছে দুই মাওবাদী। নিহত মাওবাদীদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ, সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top