News Flash

  • Home
  • দেশ
  • কাঁকসায় হাসপাতাল থেকে গ্রেফতার পঞ্চায়েত সমিতির সদস্য, ধৃতকে তোলা হল আদালতে
Image

কাঁকসায় হাসপাতাল থেকে গ্রেফতার পঞ্চায়েত সমিতির সদস্য, ধৃতকে তোলা হল আদালতে

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.) : রাজ্যে পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই বৃদ্ধি পাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষ ।দুর্গাপুরের কাঁকসা ব্লকে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় পুলিশ গ্রেফতার করল কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য রমেন্দ্রনাথ মণ্ডলকে। শুক্রবার দুপুরে তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়। শনিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। গোষ্ঠীদ্বন্দ্বে জখম হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ওই সদস্যর বিরুদ্ধে তৃণমূলের অন্য শিবির কাটমানি নেওয়া সহ ভূরি ভূরি অভিযোগ তুলেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে গত বৃহস্পতিবার ব্যাপক গোলমাল হয় গোপালপুরের উত্তরপাড়াতে। ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। জখম হন পঞ্চায়েত সমিতির সদস্য রমেন্দ্রনাথও। তিনি কাঁকসার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি দেবদাস বক্সির অনুগামী বলে পরিচিত। বর্তমান ব্লক সভাপতি ভবানীপ্রসাদ ভট্টাচার্যের অনুগামীদের সঙ্গে দেবদাসগোষ্ঠীর গোলমাল চলছে অনেক দিন ধরেই।

শনিবার রমেন্দ্রনাথ দাবি করেন, এলাকার কিছু সুবিধাবাদী মানুষ তৃণমূলের নাম করে কাজ করছে। তিনি একজন নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য। তিনি এক ব্যক্তিকে তার দোকানের সামনে বারান্দা তৈরি করার অনুমতি দিয়েছিলেন। তার জন্যই তৃণমূলেরই কিছু দুষ্কৃতী তাঁদের উপর হামলা করে।

গত বৃহস্পতিবার থেকে গোপালপুরের উত্তরপাড়া তৃণমূলের ওই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে আছে। সেই ঘটনায় দুপক্ষের তিন জন জখম হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পঞ্চায়েত ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় তৃণমূলের এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা সামনে আসছে।

রাজ্যের অনেক জেলাতেই পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল ব্লকস্তরে সাংগঠনিক রদবদল করেছে। অনেক ব্লক সভাপতিকে সরিয়ে নতুন মুখ আনা হয়েছে। অনেক জায়গায় আবার স্থানীয় বা নেতৃত্বের সঙ্গে আলোচনা না করেই ব্লক সভাপতি বদল করা হয়েছে বলে অভিযোগ। সেসব নিয়ে বেশ কিছু জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। কোথাও কোথাও দুই গোষ্ঠীর মধ্যে বাড়াবাড়িও চলছে। কাঁকসার ঘটনা তারই উদাহরণ

Releated Posts

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026

দিল্লিতে অবৈধ মদের ভাণ্ডারে পুলিশের হানা, ১৬ কার্টন হরিয়ানা-চিহ্নিত মদ উদ্ধার, গ্রেফতার এক

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): দিল্লির দক্ষিণ জেলার অ্যান্টি-নারকোটিক্স স্কোয়াডের অভিযানে সাঙ্গম বিহার এলাকা থেকে বিপুল পরিমাণ হরিয়ানায় বিক্রির…

ByByNews Desk Jul 28, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর জালিয়াতি মামলা: ‘সবটাই ভুয়ো’, তদন্তে সত্য সামনে আসবে: দিলীপ ঘোষ

নিউ টাউন, ২৮ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কথিত স্বাক্ষর জালিয়াতি মামলায় পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top