ক্রীড়া প্রতিনিধি, কিল্লা, ২৯ অক্টোবর।।একতরফা খেলে ফাইনালে তুলসীরাম কামি দল। পরাজিত করলো রাইয়ো কামি দলকে। ৩-০ গোলে। মহিলা ফুটবলে। শনিবার জয়ৈং কামি মাঠে প্রথম সেমিফাইনালে দুদল মুখোমুখি হয়।ত্রিপুরার দলের বেশ কয়েকজন ফুটবলার নিয়ে গড়া তুলসী কামি দলের ফুটবলাররা শুরু থেকেই ম্যাচের উপর জঁাকিয়ে বসেন। বল দখলের লড়াইয়ে ছিলো আধিপত্য। শুরুতেই দিপালী হালাম-রা বিপক্ষের রক্ষণভাগ তছনছ করে দেন। ম্যাচে বিজয়ী দলের পক্ষে লক্ষ্মী জমাতিয়া, দিপালী হালাম এবং রূপা জমাতিয়া গোল করেন। শেষ দিকে সহজ সুযোগ যদি হেলায় নষ্ট না করতো তাহলে ব্যবধান আরও বাড়াতে পারতো তুলসী কামি দল। খেলা পরিচালনা করেন কৃষ্ণ উদয় জমাতিয়া। মূলত: কিল্লা থেকে প্রতিভাবান ফুটবলার বের করে আনার লক্ষ্যেই ওই আসরের উদ্যোগ।

কিল্লায় মহিলা ফুটবল ফাইনালে তুলসী কামি
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















