News Flash

  • Home
  • খেলা
  • কিল্লায় মহিলা ফুটবল ফাইনালে তুলসী কামি
Image

কিল্লায় মহিলা ফুটবল ফাইনালে তুলসী কামি

ক্রীড়া প্রতিনিধি, কিল্লা, ২৯ অক্টোবর।।একতরফা খেলে ফাইনালে তুলসীরাম কামি দল। পরাজিত করলো রাইয়ো কামি দলকে। ৩-‌০ গোলে। মহিলা ফুটবলে। শনিবার জয়ৈং কামি মাঠে প্রথম সেমিফাইনালে দুদল মুখোমুখি হয়।ত্রিপুরার দলের বেশ কয়েকজন ফুটবলার নিয়ে গড়া তুলসী কামি দলের ফুটবলাররা শুরু থেকেই ম্যাচের উপর জঁাকিয়ে বসেন। বল দখলের লড়াইয়ে ছিলো আধিপত্য। শুরুতেই দিপালী হালাম-‌রা বিপক্ষের রক্ষণভাগ তছনছ করে দেন। ম্যাচে বিজয়ী দলের পক্ষে লক্ষ্মী জমাতিয়া, দিপালী হালাম এবং রূপা জমাতিয়া গোল করেন।  শেষ দিকে সহজ সুযোগ যদি হেলায় নষ্ট না করতো তাহলে ব্যবধান আরও বাড়াতে পারতো তুলসী কামি দল। খেলা পরিচালনা করেন কৃষ্ণ উদয় জমাতিয়া। মূলত:‌ কিল্লা থেকে প্রতিভাবান ফুটবলার বের করে আনার লক্ষ্যেই ওই আসরের উদ্যোগ।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top