News Flash

  • Home
  • দিনের খবর
  • মাদক মামলায় ভারতী ও তাঁর স্বামীর বিরুদ্ধে চার্জশিট দায়ের এনসিবির
Image

মাদক মামলায় ভারতী ও তাঁর স্বামীর বিরুদ্ধে চার্জশিট দায়ের এনসিবির

মুম্বই, ২৯ অক্টোবর (হি.স.) : টিভি শো কমেডিয়ান ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার বিরুদ্ধে ২০০ পাতার চার্জশিট দাখিল করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

এর আগে ২০২০ সালে মাদক মামলায় গ্রেফতার করা হয় এই দুই তারকাকে। তবে আপাতত জামিনে মুক্ত এই তারকা জুটি। জনপ্রিয় কমেডি শো ‘দ কপিল শর্মা শো’ তো বটেই এছাড়া বেশ কিছু টিভি শোয়ের হোস্ট হিসাবেও দেখা যায় ভারতীকে। তিনি যে টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ তা বলাই বাহুল্য।
২০২০ সালের নভেম্বর মাসে ভারতী সিংয়ের বাড়ি থেকে প্রায় ৮৬.৫ গ্রাম গাঁজা উদ্ধার করেছিল এনসিবি। এনসিবির পক্ষ থেকে এও জানানো হয়েছিল যে ভারতী এবং হর্ষ স্বীকার করেছেন তাঁরা এই মাদক ব্যবহার করতেন। এরপর ১৫ হাজার টাকার বন্ডে দু’দিন পর ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন দেওয়া হয়।

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top