News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে অজ্ঞাত পরিচয়ের যুবকের  লাশ উদ্ধার
Image

ধর্মনগরে অজ্ঞাত পরিচয়ের যুবকের  লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি,২৮ অক্টোবর৷৷  উত্তর জেলার ধর্মনগর বিএমএস অফিস সংলগ্ণ শৌচালয় থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনা  বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ৷ পুলিশ থেকে খবর পেয়ে ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা শৌচালয় থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে৷ এদিকে দমকল কর্মীদের থেকে জানা যায়,ঐ যুবককে উদ্ধার করার সময় তার সঙ্গে ইনজেকশনের সিরিঞ্জ পাওয়া গেছে৷তবে মৃত যুবকের পরিচয় না পাওয়াতে পুলিশের অনেকটা বেগ পেতে হয়৷ যদিও পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top