নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি,২৮ অক্টোবর৷৷ উত্তর জেলার ধর্মনগর বিএমএস অফিস সংলগ্ণ শৌচালয় থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনা বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ৷ পুলিশ থেকে খবর পেয়ে ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা শৌচালয় থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে৷ এদিকে দমকল কর্মীদের থেকে জানা যায়,ঐ যুবককে উদ্ধার করার সময় তার সঙ্গে ইনজেকশনের সিরিঞ্জ পাওয়া গেছে৷তবে মৃত যুবকের পরিচয় না পাওয়াতে পুলিশের অনেকটা বেগ পেতে হয়৷ যদিও পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে৷

ধর্মনগরে অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশ উদ্ধার
Tags:
Releated Posts
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…


















