News Flash

  • Home
  • দিনের খবর
  • ঘোকসাডাঙ্গায় পুকুর পাড় থেকে উদ্ধার ব্যক্তির ঝুলন্ত দেহ
Image

ঘোকসাডাঙ্গায় পুকুর পাড় থেকে উদ্ধার ব্যক্তির ঝুলন্ত দেহ

ঘোকসাডাঙ্গা, ২৮ অক্টোবর (হি. স.) : কোচবিহারের মাথাভাঙ্গা ২ ব্লকের উনিশবিশা গ্রাম পঞ্চায়েতের সুতারপাড়া এলাকার পুকুর পাড় থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ। শুক্রবার সকালে ঘটনা। মৃতের নাম ধীজেন দাস (৫৫)। বাড়ি পার্শ্ববর্তী ছোট শিমুলগুড়ি এলাকায়। খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয়রাই প্রথম এলাকার পুকুর পাড়ের গাছে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। ধীজেন কর্মসূত্রে বছরখানেক ধরে তুফানগঞ্জে থাকতেন। গতকাল সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েও বাড়িতে ফেরেননি। এদিন তাঁর ঝুলন্ত দেহ মেলে সুতারপাড়া এলাকা থেকে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top