News Flash

  • Home
  • বিদেশ
  • বাড়ির ছাদে পাকিস্তানের পতাকা তুলে গ্রেফতার ছত্তীসগঢ়ের প্রৌঢ়
Image

বাড়ির ছাদে পাকিস্তানের পতাকা তুলে গ্রেফতার ছত্তীসগঢ়ের প্রৌঢ়

রায়পুর, ২৮ অক্টোবর (হি.স.) : বাড়ির ছাদে পাকিস্তানের জাতীয় পতাকা তুলে গ্রেফতার হলেন ছত্তীসগঢ়ের এক ব্যক্তি । ছত্তীসগঢ়ের সরণগড়-ভিলাইগড় জেলার সারিয়া শহরের অটল চকের ঘটনা। ধৃত ব্যক্তির নাম মুস্তাক খান (৫২) । পতাকাটি বাজেয়াপ্ত করে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

স্বাধীন ভারতের মাটিতে দাঁড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের পাতাক লাগানোকে ভাল ভাবে দেখেননি ছত্তীসগঢ়ের সরণগড়-ভিলাইগড় জেলায় রয়েছে সারিয়া শহরের অটল চক এলাকার মানুষ। তাঁরা খবর দেন স্থানীয় প্রশাসনকে। অটল চকে নিজের বাড়ির ছাদে টাঙিয়েছিলেন পাকিস্তানের পতাকা ৫২ বছরের নাম মুস্তাক খান। তা নজরে আসতেই স্থানীয়রা খবর দিয়েছিলেন পুলিশকে। পুলিশ এসে দেখেন পতপত করে ওই ব্য়ক্তির বাড়ির ছাদে উড়ছে পতাকা। এর পরই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি এক জন ফল বিক্রেতা।
পুলিশ গিয়ে ওই ব্যক্তির বাড়ির ছাদ থেকে পাকিস্তানের পতাকা সরিয়ে ফেলে। সেই পতাকা বাজেয়াপ্তও করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ধারায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনা কথা জানাজানি হতেই ক্ষোভ ছড়িয়েছে ওই এলাকায়। স্থানীয় কিছু বিজেপি নেতা ওই ব্যক্তির বিরুদ্ধে দেশদ্রোহী আইনে মামলা করার দাবি জানিয়ে বিক্ষোভ দেখায়।

Releated Posts

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026

কলকাতায় জাপানের প্রতিমন্ত্রী, বাংলায় বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কুনিমিৎসু আয়ানো ১০ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা…

ByByNews Desk Sep 15, 2026

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top