News Flash

  • Home
  • বিদেশ
  • ম্যাসাচুসেটস শহরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ৩ ভারতীয় পড়ুয়ার, আহত ৫ জন
Image

ম্যাসাচুসেটস শহরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ৩ ভারতীয় পড়ুয়ার, আহত ৫ জন

ম্যাসাচুসেটস, ২৮ অক্টোবর(হি.স.) : আমেরিকার পশ্চিম ম্যাসাচুসেটস শহরের রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনায় তিন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। ম্যাসাচুসেটস পুলিশ ঘটনার তদন্ত করছেন। কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে।

স্থানীয় সময় ভোর সাড়ে ৫ টা নাগাদ পশ্চিম ম্যাসাচুসেটস শহরের রাস্তায় একটি গাড়ির সঙ্গে অন্য গাড়ির সংঘর্ষে তিন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয় । মৃতদের নাম, প্রেম কুমার রেড্ডি গোদা (২৭), পাভানি গুল্লাপল্লি (২২) এবং সাই নরসিমা পাতামসেট্টি (২২)। ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। ভারতীয় দূতাবাসের তরফেও বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

একটি গাড়ি যাচ্ছিল উত্তর দিকে, আর একটি গাড়ি ছিল দক্ষিণমুখী। গাড়িতে আরও যাঁরা ছিলেন তাঁরা হলেন, ২৩ বছরের মনোজ রেড্ডি দোন্ডা, ২২ বছরের শ্রীধর রেড্ডি চিন্তাকুন্তা, ২৩ বছরের বিজিত রেড্ডি গুম্মালা ও বছর ২২-এর হিমা ইশ্বর্য সিদ্দিরেড্ডি। তাঁদের চিকিৎসার জন্য বার্কশায়ার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, প্রত্যেকেই ছিলেন কলেজ পড়ুয়া। ৬ জন পড়ুয়া ছিলেন নিউ হাভেন ইউনিভার্সিটিতে পাঠরত ও স্যাক্রেড হার্ট ইউনিভার্সিটির এক পড়ুয়া ছিলেন। এরা প্রত্যেকে একটি গাড়িতেই ছিলেন। আর অপর গাড়িতে ছিলেন শুধুমাত্র চালক। ৪৬ বছরের আর্মান্দো বাতিস্তা ক্রুজকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। ভারতীয় দূতাবাসেও জানানো হয়েছে ঘটনার কথা। মৃতদের দেহ ভারতে নিয়ে আসা হবে কি না, তা জানা যায়নি। তিনজন পড়ুয়ার এমন মর্মান্তিক পরিনতিতে শোকের ছায়া নেমে এসেছে সহপাঠীদের মধ্যে

Releated Posts

ভার্সাই প্রাসাদে ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে সই ট্রাম্পের, আঞ্চলিক স্থিতিশীলতা ও জ্বালানি মূল্য কমার আশা

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (মেমোরান্ডাম…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠকে ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে আশাবাদ, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

ByByNews Desk Jun 18, 2026

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top