News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৬/১১ কখনই ভুলে যাওয়া সম্ভব নয়, নিহতদের শ্রদ্ধা জানিয়ে বললেন এস জয়শঙ্কর
Image

২৬/১১ কখনই ভুলে যাওয়া সম্ভব নয়, নিহতদের শ্রদ্ধা জানিয়ে বললেন এস জয়শঙ্কর

মুম্বই, ২৮ অক্টোবর (হি.স.): মুম্বইয়ে ২৬/১১ সন্ত্রাসী হামলা কখনও ভুলে যাওয়া সম্ভব নয়। শুক্রবার মুম্বইয়ের তাজ মহল প্যালেস হোটেলে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বললেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী এদিন বলেছেন, সন্ত্রাসবাদীদের কোনও রকম ছাড় দেওয়া যাবে না, একসঙ্গে আমাদের এই বার্তাই দেওয়া উচিত।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আরও বলেছেন, আমরা ২৬/১১ হামলার মূল চক্রান্তকারী ও অপরাধীদের বিচারের আওতায় আনার চেষ্টা করেছি। এই কাজ অসমাপ্ত থেকে গিয়েছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের কাউন্টার-টেররিজম কমিটির এক্ষেত্রে একত্রিত হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, আন্তর্জাতিক কমিউনিটির সদস্যরা এদিন হোটেল তাজমহল প্যালেসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের কাউন্টার-টেরোরিজম কমিটির বিশেষ সভার জন্য মিলিত হয়েছিলেন।
এস জয়শঙ্কর আরও বলেছেন, সন্ত্রাসবাদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য, বিশেষ করে সমগ্র মানবতার জন্য একটি বড় ঝুঁকি। সন্ত্রাসবাদ বিশ্বের বিভিন্ন অঞ্চলকে জর্জরিত করতে পারে। কিন্তু, আমরা ভারতে অন্যদের তুলনায় এর গুরুত্ব বেশি বুঝি।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top