News Flash

  • Home
  • মুখ্য খবর
  • একত্রে নিয়োগের দাবিতে ফের অর্থমন্ত্রীর দ্বারস্ত এসটিজিটি চাকুরী প্রত্যাশীরা
Image

একত্রে নিয়োগের দাবিতে ফের অর্থমন্ত্রীর দ্বারস্ত এসটিজিটি চাকুরী প্রত্যাশীরা

আগরতলা, ২৮ অক্টোবর : একত্রে নিয়োগের দাবিতে ফের অথর্মন্ত্রীর দারস্থ হলেন এসটিজিটি চাকুরি প্রত্যাশীরা। অর্থমন্ত্রীকে তাঁরা চাকুরীতে নিয়োগের বিষয়ে দেওয়া আশ্বাস মনে করিয়ে প্রতিকার চেয়েছেন।

প্রসঙ্গগত, গত শনিবার এসটিজিটি উত্তীর্ণ চাকুরী প্রত্যাশীরা শিক্ষামন্ত্রীর সাথে সৌজন্যমূলক  সাক্ষাৎকারে মিলিত হয়েছিলেন। শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, বুধবার অর্থমন্ত্রীর কাছে  তাদের নিয়োগ সংক্রান্ত ফাইল পাঠানো হবে। ফলে তাঁরা চাকুরীর খবর পাওয়ার আশায় অপেক্ষায় ছিলেন। কিন্ত, শিক্ষা দফতরের তরফে তেমন কোন পদক্ষেপ দেখতে না পেয়ে আজ শুক্রবার তাঁরা ফের অর্থমন্ত্রীর দ্বারস্ত হয়েছেন।

এ-বিষয়ে সাংবাদিক সম্মেলনে তাঁরা জানান, অর্থমন্ত্রী বলেছেন পুজোর বন্ধের কারনে তাদের ফাইল এখনোও অর্থ দফতরে আসেনি। তবে, কিছু দিনের মধ্যেই এসটিজিটি শিক্ষক নিয়োগ সংক্রান্ত ফাইল অর্থ দফতরে আসবে বলে তিনি আশা দিয়েছেন। সাথে তিনি যোগ করেন, মুখ্যমন্ত্রী বর্তমানে ত্রিপুরার বাইরে রয়েছেন। আগামী ২৯ অক্টোবর মুখ্যমন্ত্রী রাজ্যে আসলেই  এসটিজিটি শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে এবং মন্ত্রিসভার অনুমোদনের জন্য নেওয়া হবে।

চাকুরী প্রত্যাশীদের বক্তব্য, আগামী ৫-৬ নভেম্বর পর্যন্ত তাঁদের অপেক্ষা করার জন্য অর্থমন্ত্রী অনুরোধ করেছেন। তবে, তাঁদের সকলকে একত্রে নিয়োগ করা হবে, সে-বিষয়ে তাঁরা নিশ্চিত হতে পারছেন না।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top