News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্ৰমণ বেড়ে ২,২০৮; ভারতে সক্রিয় রোগী ২০-হাজারের নীচে, মৃত্যু বৃদ্ধি পেয়ে ১২
Image

কোভিড-সংক্ৰমণ বেড়ে ২,২০৮; ভারতে সক্রিয় রোগী ২০-হাজারের নীচে, মৃত্যু বৃদ্ধি পেয়ে ১২

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ফের দুই হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে, বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। বৃহস্পতিবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২,২০৮ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে ১২ জনের মৃত্যু হয়েছে। ফলে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৮,৯৯৯-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১৯ হাজার ৩৯৮-এ পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২,২০৮ জন, এখনও পর্যন্ত দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৪৬,৪৯,০৮৮ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১৯ হাজার ৩৯৮-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৪ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১ লক্ষ ৬০ হাজার ৭১৪ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৬০-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,০০,৬৯১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৭ শতাংশ, বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩,৬১৯ জন।

Releated Posts

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top