News Flash

  • Home
  • দিনের খবর
  • ঘৃণাভাষণের দায়ে আজম খান-সহ ৩ জনের তিন বছরের কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানাও
Image

ঘৃণাভাষণের দায়ে আজম খান-সহ ৩ জনের তিন বছরের কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানাও

রামপুর, ২৭ অক্টোবর (হি.স.): আপত্তিজনক ও ঘৃণ্য মন্তব্যের জন্য তিন বছরের কারাদণ্ড হয়েছে সমাজবাদী পার্টির নেতা আজম খানের। বৃহস্পতিবার উত্তর প্রদেশের রামপুর আদালত আজম খানকে দোষী সাব্যস্ত করেছে, এরপর এদিনই সাজা ঘোষণা করা হয়। ২০১৯ সালের ঘৃণাভাষণ মামলায় আজম খান ও আরও দু’জনের ৩ বছরের কারাদণ্ড হয়েছে। পাশাপাশি ২ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। উল্লেখ্য, তিন বছর বা তার বেশি মেয়াদের জেল হলে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী বিধায়ক পদ খারিজ হয়।

২০১৯ সালের লোকসভা ভোটে রামপুর কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী হয়েছিলেন আজম খান। ভোটের প্রচারে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রামপুরের জেলাশাসক অনুজেন্দ্র সিংহের বিরুদ্ধে প্ররোচনামূলক বক্তৃতা করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার সেই অভিযোগের সত্যতা মেনে নিয়েছে আদালত। ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ (গোষ্ঠীগত শত্রুতা বাড়ানো), ৫০৫-১ (প্ররোচণামূলক মন্তব্য করে অস্থিরতা সৃষ্টি)-সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে আজমকে। দোষী সাব্যস্ত হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার দুপুরে রামপুর আদালতের বিচারক আজম খানকে দোষী সাব্যস্ত করেছে। বিকেলেই সাজা ঘোষণা করা হয়।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top