News Flash

  • Home
  • দেশ
  • হাওড়ায় সিলিন্ডার বিস্ফোরণশিশু-মহিলা মিলিয়ে জখম অন্তত ১১
Image

হাওড়ায় সিলিন্ডার বিস্ফোরণশিশু-মহিলা মিলিয়ে জখম অন্তত ১১

হাওড়া, ২৬ অক্টোবর (হি. স.) : ফের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটল। হাওড়ার শ্যামপুরে একটি বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত অন্তত পক্ষে ১১ জন। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, বুধবার দুপুর ১টা নাগাদ ভয়াবহ এই দুর্ঘটনার ফলে শিশু এবং মহিলা মিলিয়ে আহত হয়েছেন ১১ জন। আহতদের ভর্তি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ও উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গিয়েছে, এলাকার বাসিন্দা অশোক মণ্ডলের বাড়িতে একটি সিলিন্ডার আনা হয়েছিল। তা সংযোগ করা হয়েছিল একটি ওভেনের সঙ্গে। সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছিল। পাশেই একটি উনুনে রান্না হচ্ছিল। ঠিক সেই সময়েই সিলিন্ডার বিস্ফোরণ হয়।

ওই বাড়ির ৫ সদস্য সহ ১১ গ্রামবাসী আহত। গুরুতর জখম হয়েছেন বাড়ির সদস্যরাই। তাঁদের মধ্যে ২ জন শিশু, ২ মহিলা এবং ১ জন পুরুষ। গুরুতর জখমদের উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসা করার পরে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, ভয়াবহ বিস্ফোরণের ফলে ওই বাড়িতেও আগুন লেগে যায়। গ্রামবাসীদের চেষ্টায় আগুন নেভানো হয়। তারপরে ওই সিলিন্ডারটিকে ফেলে দেওয়া হয় এলাকার একটি পুকুরে। ঘটনাস্থলে গিয়েছিল স্থানীয় পুলিশ।

Releated Posts

অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক

অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের

তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বললেন “এভাবেই উজ্জ্বল থাকুন”

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

প্রবল বৃষ্টিতে পাওয়াগড় পাহাড়ে ধস, পাথর চাপা পড়ে দুই তীর্থযাত্রীর মৃত্যু, আহত ৮

পঞ্চমহল, ১৯ জুন (আইএএনএস): গুজরাটের পঞ্চমহল জেলার বিখ্যাত পাওয়াগড় তীর্থস্থানে প্রবল বৃষ্টির মধ্যে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top