News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিরাশিমাইলে দূর্ঘটনায় গুরুতর আহত দুই অটোযাত্রী
Image

বিরাশিমাইলে দূর্ঘটনায় গুরুতর আহত দুই অটোযাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ জাতীয় সড়কে যাত্রীবাহী অটো ও লরির মুখোমুখি সংঘর্ষে গুরতর আহত দুই৷  ঘটনা লংতরাইভ্যালী মহকুমার মনু থানার অন্তর্গত বিরাশি মাইল এলাকায়৷ আহতরা হল শেলি ত্রিপুরা (২৬), বাড়ি কাঞ্চনছড়া এবং প্রদীপ নমঃ(৩২), বাড়ি বিরাশিমাইল৷ আশংকাজনক অবস্থায় তাদের জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে৷
বিস্তারিত খবরে জানা যায় মঙ্গলবার টিআর০৪ এ ২১৬৮ নম্বরের একটি অটোরিকশা মাছলি বাজার থেকে দুজন যাত্রী নিয়ে বিরাশি মাইলের উদ্দেশ্যে যাচ্ছিল৷ বেলা আনুমানিক ১০. ৪৫ মিঃ নাগাদ বিরাশি মাইলের কাছাকাছি পৌছা মাত্র উল্টো দিক থেকে আসা একটি ১২ চাকার লড়ি সজোরে ধাক্কা দেয় ঐ অটো রিক্সাকে৷ তাতে অটো রিক্সা চালকের তেমন কিছু না হলেও গুরুতর আহত হয় দুজন যাত্রী শেলী ত্রিপুরা ও প্রদীপ নমঃ৷ শেলী ত্রিপুরার নাক কেটেছে, বুকের পাঁজর ও হাত ভেঙেছে  এবং প্রদীপের পা ভেঙে গেছে বলে খবর৷  দুর্ঘটনার পর লরিটি পালিয়ে যেতে সক্ষম হয়৷
এদিকে আহতদেরকে প্রথমে ৮২ মাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে শেলী ত্রিপুরাকে ধলাই জেলা হাসপাতালে রেফার করা হয়৷  পরে ধলাই জেলা হাসপাতালের চিকিৎসক তার অবস্থার অবনতি লক্ষ্য করে  জিবিপি হাসপাতালে স্থানান্তর করেন৷ অন্যদিকে প্রদীপ নমঃ কে ৮২ মাইল হাসপাতাল থেকে জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ বর্তমানে দুজনেই জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top