News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইফোঁটা অনুষ্ঠানে অংশগ্রহণ
Image

ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইফোঁটা অনুষ্ঠানে অংশগ্রহণ

আগরতলা, ২৬ অক্টোবর (হি. স.) : পরম্পরা বজায় রেখে আজ সরকারি বাসভবনে ভাইফোঁটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবও নিজ সরকারি বাসভবনে ভাইফোঁটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে বোনরা এসে মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে ভাইফোঁটা দিয়েছেন। দুজনেই সবার হাতে উপহার তুলে দেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে বোনদের আশীর্বাদ ও স্নেহ মানুষের জন্য কাজ করার শক্তি যোগায়। নারী শক্তির উন্মেষ, স্বশক্তিকরণ ও নারীদের সর্বাঙ্গীন বিকাশে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, ভ্রাতৃদ্বিতীয়া আমাদের কৃষ্টি ও সংস্কৃতির একটি অঙ্গ। মুখ্যমন্ত্রী ভ্রাতৃদ্বিতীয়ার পুণ্যক্ষণে বোনদের মঙ্গল কামনা করে শুভেচ্ছা জানান।এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, ভাইদের জন্য বোনদের মঙ্গল কামনা ভারতীয় কৃষ্টি ও সংস্কৃতির অভিন্ন অঙ্গ। এই উত্সবের মধ্য দিয়ে সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হয়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আজকের দিনে ভাইফোঁটা অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। আজও তার ব্যতিক্রম হয়নি। তিনি সকলের মঙ্গল কামনা করেছেন।

Releated Posts

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top