News Flash

  • Home
  • দেশ
  • সুরজকুন্ডে আয়োজিত হচ্ছে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর চিন্তন শিবির, ২৮ অক্টোবর অংশ নেবেন প্রধানমন্ত্রী
Image

সুরজকুন্ডে আয়োজিত হচ্ছে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর চিন্তন শিবির, ২৮ অক্টোবর অংশ নেবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.) : হরিয়ানার সুরজকুন্ডে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের ২৭ ও ২৮ অক্টোবর দু’দিনের চিন্তন শিবিরের বৈঠক বসছে। ২৭ অক্টোবর, বৃহস্পতিবার দু’দিন ব্যাপী এই ‘চিন্তন শিবির’-এর সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর ২৮ অক্টোবর দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চিন্তন শিবিরে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ ভার্চুয়ালি চিন্তন শিবিরে অংশ নেবেন প্রধানমন্ত্রী। রাজ্যগুলির স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের মহাপরিচালক (ডিজিপি) এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এবং কেন্দ্রীয় পুলিশ সংস্থাগুলির (সিপিও) মহাপরিচালকরাও চিন্তন শিবিরে যোগ দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রীদের এই চিন্তন শিবির হল অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নীতি প্রণয়নের জন্য জাতীয় দৃষ্টিভঙ্গি প্রদানের একটি প্রয়াস। এই চিন্তন শিবির সমবায় ফেডারেলিজমের চেতনায়, কেন্দ্র ও রাজ্য স্তরে বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে পরিকল্পনা ও সমন্বয়ের ক্ষেত্রে আরও সমন্বয় আনবে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top