News Flash

  • Home
  • দেশ
  • কোডারমা-মানপুর সেকশনে বিকল মালগাড়ি; ৫৩টি ওয়াগন লাইনচ্যুত, বিঘ্নিত রেল পরিষেবা
Image

কোডারমা-মানপুর সেকশনে বিকল মালগাড়ি; ৫৩টি ওয়াগন লাইনচ্যুত, বিঘ্নিত রেল পরিষেবা

ধানবাদ, ২৬ অক্টোবর (হি.স.): ঝাড়খণ্ডের ধানবাদ ডিভিশনের কোডারমা-মানপুর সেকশনে বিকল হয়ে গেল একটি মালগাড়ি। বিকল হয়ে যাওয়ার কারণে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির ৫৩টি ওয়াগন। বুধবার সকাল ৬.২৪ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। মালগাড়ি লাইনচ্যুত হওয়ার কারণে আপ ও ডাউন লাইনে রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে। সৌভাগ্যবশত হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

পূর্ব-মধ্য রেল সূত্রের খবর, বুধবার সকাল ৬.২৪ মিনিট নাগাদ ধানবাদ ডিভিশনের কোডারমা-মানপুর সেকশনে লাইনচ্যুত হয়ে যায় কয়লাবোঝাই একটি মালগাড়ির ৫৩টি ওয়াগন। এর ফলে গয়া-ধানবাদ রুটের আপ ও ডাউন লাইনে রেল চলাচল ব্যাহত হয়। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। রেল আধিকারিকদের মতে, খবর পাওয়ার পর দুর্ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিকদের দল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কয়লা বোঝাই ৫৮টি ওয়াগনের একটি মালগাড়ি কোডারমা থেকে গয়ার দিকে যাচ্ছিল। কোডারমা থেকে ১৫ থেকে ২০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর ট্রেনের ব্রেক বিকল হয়ে যায়। এর ফলে ৫৩টি ওয়াগন লাইনচ্যুত হয়। ট্রেনের বেশিরভাগ ওয়াগন লাইনচ্যুত হওয়ায় আপ ও ডাউন উভয় রেললাইনে যান চলাচল ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top