News Flash

  • Home
  • দেশ
  • মেসি-বেঞ্জেমাদের ম্যাচে ড্রোন হামলার ছক আইএসের!
Image

মেসি-বেঞ্জেমাদের ম্যাচে ড্রোন হামলার ছক আইএসের!

মাদ্রিদ, ২৫ অক্টোবর (হি. স.) : এবার সামনে এল নৃশংস জঙ্গী সংগঠন আইএসের ফুটবল মাঠকে রক্তাক্ত করার পরিকল্পনা। ন্যু ক্যাম্পে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচ চলাকালীন ড্রোন হামলার পরিকল্পনা নেওয়া হয়। এমনই তথ্য সামনে এসেছে ।

জানা গেছে, ন্যু ক্যাম্পে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচ চলাকালীন ড্রোন হামলার জন্য বার্সেলোনায় বসবাসকারী, মহম্মদ ইয়াসি আরমানি নামে এক বার কর্মীকে এই পরিকল্পনা বাস্তবায়নের ভার দেওয়া হয়। যদিও ফুটবল মাঠে হামলার ছক ভেস্তে যায়। তার আগেই বার্সেলোনা পুলিশের জালে ধরা পড়ে আরমানি। সম্প্রতি তাকে তিনবছরের জন্য জেলে পাঠিয়েছে স্প্যানিশ আদালত। যে সময় এই ড্রোন হামলার ছক কষা হয়েছিল তখনও বার্সেলোনায় খেলছেন লিওনেল মেসি।

ঘটনাটি ২০২০ সালের। সে বছর মার্চ মাস বার্সেলোনায় বসবাসকারী যুবক মহম্মদ ইয়াসি আরমানি ফেসবুকে জিহাদ ঘোষণা করে পোস্ট করে। এরপরই আরমানির সঙ্গে যোগাযোগ করে আইএস রিক্রুটার। জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামে আরমানির সঙ্গে শুরু হয় কথাবার্তা। টেলিগ্রাম মারফত ওই যুবককে একটি ড্রোন হামলার নির্দেশ দেওয়া হয়। ওই আইএস জঙ্গীর নির্দেশ ছিল, ন্যু ক্যাম্পে এল ক্লাসিকো চলাকালীন আরমানিকে বিস্ফোরক ভর্তি ড্রোন উড়িয়ে দিয়ে বিস্ফোরণ ঘটাতে হবে। এতে নাকি মদ্যপান-সহ অতীতে যা যা ‘পাপ’ করেছে সব ধুয়ে গিয়ে জন্নতে ঠাঁই হবে তার। তবে ওই সময় স্পেন করোনা আতঙ্কে কাঁপছে। লকডাউন চলছিল এবং সাময়িকভাবে স্তব্ধ হয়ে গিয়েছিল ফুটবল মাঠ। যে কারণে এই হামলার জন্য কোনও নির্দিষ্ট দিন দেওয়া হয়নি।

স্প্যানিশ ফুটবলের দুই পাওয়ার হাউস বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুই দলের ম্যাচে (যা সাধারণত এল ক্লাসিকো নামে পরিচিত) স্টেডিয়াম ভর্তি থাকে কানায় কানায়। ৯৯ হাজার দর্শকাসন বিশিষ্ট ন্যু ক্যাম্পে এল ক্লাসিকো চলাকালীন হামলার ছক অবশ্য ভেস্তে যায়। ২০২০ সালের মে মাসে আরমানিকে বার্সেলোনার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এতদিন বিচার প্রক্রিয়া চলার পর সোমবার স্প্যানিশ আদালত মহম্মদ ইয়াসি আরমানিকে তিনবছরের জন্য কারাদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধে ড্রোন হামলার পরিকল্পনা এবং নির্দেশে সায় দেওয়ার অভিযোগ রয়েছে।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top