News Flash

  • Home
  • খেলা
  • ক্রিকেটের পর এবার ফুটবল প্রশাসনে, সিদ্ধান্ত ঘোষণা সৌরভের
Image

ক্রিকেটের পর এবার ফুটবল প্রশাসনে, সিদ্ধান্ত ঘোষণা সৌরভের

কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : প্রথমে বিসিসিআই, তারপর সিএবি। মাঝে আইসিসি-র কথা উঠলেও তা সম্ভব হয়নি। এবার এই পরিস্থিতিতে ফুটবল প্রশাসক হিসেবে অভিষেক হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। আইএসএল-এর এটিকে মোহনবাগানের ডিরেক্টর হিসেবে যুক্ত হওয়ার ঘোষণা করলেন তিনি। ফলে ক্রিকেটের পর এবার ফুটবলেও তিনি পা রাখলেন।

ফুটবলের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক দীর্ঘদিনের। শোনা যায় ক্রিকেটার না হলে ফুটবলার হতেন তিনি। যদিও সেটা হয়নি, ক্রিকেটকেই বেছে নিয়েছেন তিনি। তারপর একেরপর এক মাইলফলক স্পর্শ। টেস্ট অভিষেকে শতরান করা থেকে শুরু করে ধুঁকতে থাকা ভারতীয় দলের দায়িত্ব নিয়ে তৈরি করা, সব কিছুতেই ছিলেন তিনি। এরপর তিনি অবসরের পর যোগ দেন ক্রিকেট প্রশাসক হিসেবে। সম্প্রতি সেখান থেকে বিদায় নেন।

মঙ্গলবার মোহনবাগান ক্লাবে যান সৌরভ। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তিনি ক্লাব সচিব দেবাশিস দত্তর সঙ্গে বৈঠক করবেন। পরে জানানো হয় বৈঠকের পর তিনি সাংবাদিক বৈঠক করবেন। আশা করা হয়েছিল, যে এবার তিনি ফুটবল প্রশাসক হিসেবে যোগ দেবেন। কারণ তিনি ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে সেটাই হল। বৈঠক শেষে জানিয়ে দেওয়া হল, শীঘ্রই এটিকে মোহনবাগানের ডিরেক্টর হিসেবে যোগ দিচ্ছেন সৌরভ।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top