News Flash

Image

ট্রাক্টরের চাকায় পিষ্ট বাইক আরোহী

ফতেহাবাদ, ২৫ অক্টোবর (হি.স.) : হরিয়ানায় ভূনায় ট্রাক্টর পিষে দিলে এক মোটরসাইকেল আরোহী যুবককে। মঙ্গলবার দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ট্রাক্টর চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

বিথমাদা গ্রামের বাসিন্দা সুভাষ চন্দ্র জানান, সে তার ভাই জয়জাওয়ানের সাথে বৈজলপুর গ্রামে এসেছিল। এদিন তারা বাড়ি ফিরছিলেন । তিনি একটি বাইকে ছিলেন। আর অন্য মোটরসাইকেলে জয়জাওয়ান তাদের আগে যাচ্ছিলেন। ভূনার গণেশ কলোনির কাছে ধান বোঝাই একটি ট্রাক্টর চালক জয়জওয়ানের মোটরসাইকেলকে ধাক্কা মারে। জয়জওয়ান রাস্তায় পড়ে যায় এবং ট্রাক্টর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি তার উপর উঠে যায়। ফলে গুরুতর জখম অবস্থায় জয়জওয়ানকে ভূনার সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পলাতক ট্রাক্টর চালক । এই ঘটনায় অভিযুক্ত ট্রাক্টর চালকের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top