News Flash

  • Home
  • প্রধান খবর
  • পদত্যাগ করব না, কেরলের রাজ্যপালের নির্দেশের প্রেক্ষিতে বললেন কান্নুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
Image

পদত্যাগ করব না, কেরলের রাজ্যপালের নির্দেশের প্রেক্ষিতে বললেন কান্নুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

কান্নুর, ২৪ অক্টোবর (হি.স.): আমি পদত্যাগ করব না, কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের নির্দেশের প্রেক্ষিতে বললেন কান্নুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ গোপীনাথ রবীন্দ্রণ। সোমবার তিনি জানিয়েছেন, “কেরলের রাজ্যপালের নির্দেশ আমি পেয়েছি, কিন্তু পদত্যাগ করব না।” প্রসঙ্গত, কেরলের ৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। রাজভবন সূত্রের দাবি, ওই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-র নিয়ম মান্য করা হয়নি।

রাজ্যপালের এই নির্দেশ সত্ত্বেও সোমবার সকালে কান্নুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ গোপীনাথ রবীন্দ্রণ জানালেন, একজন উপাচার্যের পদত্যাগ আর্থিক অনিয়ম এবং খারাপ আচরণের উপর ভিত্তি করে হয়, যার কোনটিই এক্ষেত্রে হয়নি। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমি পদত্যাগ করব না।” এদিকে, রাজ্যপালের এই নির্দেশকে উপেক্ষা করার জন্য ওই উপাচার্যদের পরামর্শ দিয়েছে কেরলের পিনারাই বিজয়ন সরকার।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top