News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় সবরকমের সতর্কতামুলক ব্যবস্থা নেওয়া হয়েছে : তথ্য ও সংস্কৃতি মন্ত্ৰী
Image

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় সবরকমের সতর্কতামুলক ব্যবস্থা নেওয়া হয়েছে : তথ্য ও সংস্কৃতি মন্ত্ৰী

আগরতলা, ২৩ অক্টোবর : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ রাজ্যের দিকে এগিয়ে আসার কারণে উদ্ভুত ভারী বর্ষণ পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার প্রস্তুত। সতর্কতামূলক সবরকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণকেও সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী ঘূর্ণিঝড় ও ভারী বর্ষণের মোকাবিলায় সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপসমূহ তুলে ধরে একথা জানান। সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রি বলেন, আজ মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার পৌরহিত্যে সচিবালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে আবহাওয়ার পূর্বাভাষ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং সম্ভাব্য মোকাবিলায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, মাতাবাড়িতে দীপাবলি মেলায় প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়। এবার প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে যথাসম্ভব ভীড় এড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের বিশেষ নজর রয়েছে মাতাবাড়ি দীপাবলি মেলার উপর। সংশ্লিষ্ট প্রত্যেকটি দপ্তর সহ সিআরপিএফ, আসাম রাইফেলস, এনডিআরএফ, এসডিআরএফ সহ জেলা প্রশাসনকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনিত আগরওয়াল যেসমস্ত পদক্ষেপ ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি সাংবাদিকদের জানান। তিনি বলেন, ২৪ থেকে ২৬ অক্টোবর বিদ্যালয় ও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। সমস্ত সরকারি কর্মচারিদের আগামীকাল থেকে এক সপ্তাহের জন্য ছুটি বাতিল করা হয়েছে। সমস্ত জেলাশাসকদের গত ২১ অক্টোবর থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে। এনডিআরএফের অতিরিক্ত ৫টি টিমকে রাজ্যে আসার জন্য বলা হয়েছে। এনডিআরএফ’র টিমগুলিকে কুমারঘাট, তেলিয়ামুড়া, আগরতলা, উদয়পুর এবং শান্তিবাজারে মোতায়েন করা হবে। ত্রাণ শিবিরগুলিকে চিহ্নিত করে খাদ্যসামগ্রী আগাম মজুত রাখা হবে। জনগণকে সচেতন করার জন্য মাইকযোগে প্রচার করতে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংশ্লিষ্ট জেলাশাসকদের বলা হয়েছে। সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে তাদের প্রয়োজনীয় উপকরণ যেমন নৌকা, লাইফ জ্যাকেট সহ উদ্ধারকারী দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রধানসচিব শ্রী আগরওয়াল জানান, দীপাবলি মেলা উপলক্ষে যে বিশেষ ট্রেন চলাচল করার ঘোষণা দেওয়া হয়েছিল তা ভীড় এড়ানোর জন্য বাতিল করা হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top