News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আয়ুর্বেদিক চিকিৎসার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে ঃ মুখ্যমন্ত্রী
Image

আয়ুর্বেদিক চিকিৎসার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ ২৩ অক্টোবর জাতীয় আয়ুর্বেদ দিবস৷ সমগ্র দেশের সাথে রবিবার রাজ্যেও সপ্তম আয়ুর্বেদ দিবস পালন করা হয়৷ সপ্তম আয়ুর্বেদ দিবস উপলক্ষ্যে এইদিন রাজধানীর রবীন্দ্র ভবনে রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷
রাজ্য ভিত্তিক আয়ুর্বেদ দিবসের অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলনে ত্রিপুরা রাজ্যে যখন মেডিক্যাল কলেজ স্থাপনের চিন্তা ভাবন চলছিল তখন অনেকে বলেছিল এইটা অসম্ভব৷ ধীরে ধীরে রাজ্যে দুইটি মেডিক্যাল কলেজ স্থাপন হয়েছে রাজ্যে৷ ত্রিপুরা রাজ্যে মেডিক্যাল কলেজ হবে কেউ কোন দিন ভাবতে পারেনি৷ স্বপ্ণ দেখলে সেইটা বাস্তবে পরিণত করা যায়৷ ত্রিপুরা রাজ্যে মেডিক্যাল হাব করার চিন্তা ভাবনা রয়েছে বর্তমান রাজ্য সরকারের৷ চিন্তা ভাবনা থাকতে হবে৷  বর্তমানে উত্তরাখণ্ড থেকে আয়ুর্বেদিক ঔষধ আমদানি করতে হয়৷ কিন্তু চেষ্টা করলে হয়তো ত্রিপুরা রাজ্যে আয়ুর্বেদিক ঔষধ তৈরি করা যেতে পারে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ তিনি আরও বলেন আয়ুর্বেদিক চিকিৎসার বিষয়ে মহকুমা ও গ্রামীণ স্তরে মানুষকে সচেতন করতে হবে৷ তবেই আয়ুর্বেদিক চিকিৎসার গ্রহণ যোগ্যতা বৃদ্ধি পাবে৷ আয়ুর্বেদিক চিকিৎসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন শুধুমাত্র চাকুরি করলে আর চিকিৎসা পরিষেবা প্রদান করলে হবে না৷ মানুষের আস্তা ও বিশ্বাস অর্জন করতে হবে৷ আয়ুর্বেদিক চিকিৎসার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে৷ এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাক্তার রাধা দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা শুভাশিস দাস সহ অন্যান্যরা৷

Releated Posts

এমবিবি বিমানবন্দরে ১.৬৮ কোটি টাকা উদ্ধার, আটক মহারাষ্ট্রের দুই যুবক

আগরতলা, ১৮ জুন : মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল

আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Jun 18, 2026

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top