News Flash

  • Home
  • খেলা
  • ৭ দিনের বিরতি, রবিবারে ত্রিপুরা হিমাচলের প্রি-কো: ফাইনাল ম্যাচ
Image

৭ দিনের বিরতি, রবিবারে ত্রিপুরা হিমাচলের প্রি-কো: ফাইনাল ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর।। একদিকে বিরতি, অপরদিকে অনুশীলন। ত্রিপুরার সিনিয়র মহিলা ক্রিকেট দলের পরবর্তী ম্যাচ হিমাচল প্রদেশের বিরুদ্ধে। খেলা ৩০ অক্টোবর অর্থাৎ আগামী রবিবার বিকেল সাড়ে চারটায় বেঙ্গালুরুতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। বিসিসিআই আয়োজিত সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি টুর্নামেন্টের অন্যান্য গ্রুপের খেলাগুলো মুম্বাই, ভাইজ্যাগ, গুয়াহাটি এবং সুরাটে অনুষ্ঠিত হয়েছে। এবার মূল পর্ব অর্থাৎ নক আউট পর্যায়ের খেলাগুলো অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। অন্য চারটা ভেন্যু থেকে খেলোয়াড়রা ব্যাঙ্গালুরুতে আসছে বলেই সাত দিনের বিরতি। পাঁচটি গ্রুপ থেকে ১১ টি দল মূল পর্বে উন্নীত হয়েছে। পাঁচ গ্রুপের পাঁচটি সেরা দল রেলওয়েজ, রাজস্থান, বিদর্ভ, মহারাষ্ট্র এবং অন্ধ্র সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনাল শুরু হবে ১ নভেম্বর থেকে। পাঁচটি গ্রুপ থেকে দ্বিতীয় সেরা হিসেবে ছ’টি দল প্রি-কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। গ্রুপ-এ থেকে ত্রিপুরা, গ্রুপ-বি থেকে মধ্যপ্রদেশ ও তামিলনাড়ু, গ্রুপ-সি থেকে বেঙ্গল, গ্রুপ-ডি থেকে হিমাচল প্রদেশ এবং গ্রুপ-ই থেকে ঝাড়খন্ড প্রি-কোয়ার্টার ফাইনালে খেলবে। ৩০ অক্টোবর বিকেল সাড়ে চারটায় এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ত্রিপুরা খেলবে হিমাচল প্রদেশের বিরুদ্ধে। এর আগে বেলা ১১টায় এম চিন্নাস্বামী স্টেডিয়ামেই মধ্যপ্রদেশ খেলবে তামিলনাড়ুর বিরুদ্ধে। একই সময়ে আলো’র ক্রিকেট স্টেডিয়ামে বেঙ্গল খেলবে ঝাড়খণ্ডের বিরুদ্ধে। তিনটি প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে বিজয়ী তিনটি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। ১ নভেম্বর দু’বেলায় তিনটি মাঠে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর ৩ ও ৫ নভেম্বর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে যথাক্রমে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Releated Posts

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top