News Flash

  • Home
  • বিদেশ
  • দীপাবলিতে নিউইয়র্কে স্কুল বন্ধ থাকবে, খুশি পড়ুয়ারা
Image

দীপাবলিতে নিউইয়র্কে স্কুল বন্ধ থাকবে, খুশি পড়ুয়ারা

নিউইর্য়ক, ২১ অক্টোবর (হি.স.) : দীপাবলি এবার সরকারি ছুটি ঘোষণা হল মার্কিন মুলুকে। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, আগামী বছর অর্থাৎ ২০২৩ থেকে নিউইয়র্ক সিটিতে দীপাবলি উৎসবে ছুটি থাকবে ৷ তাঁর সঙ্গে ছিলেন শিক্ষা দফতরের চ্যান্সেলর জেনিফার রাজকুমার।

এবছর ২৪ অক্টোবর ভারতে দীপাবলি উৎসব। অ্যাডামস বলেন, “আমরা চাই, শিশুরা দীপাবলি উৎসব সম্পর্কে জানুক। কীভাবে এই উৎসব পালিত হয় সেটা ওদের জানা দরকার।”
সারা দুনিয়ায় কোটি কোটি মানুষ এই উৎসব পালন করেন। এই উৎসব অন্ধকারের পরাজয় এবং আলোর জয়কে তুলে ধরে। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভশক্তির সূচনা করে। জেনিফার রাজকুমার বলেন, “নিউইয়র্কের ২ লক্ষ বাসিন্দা হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈন ধর্মাবলম্বী। তাঁরা দীপাবলি, আলোর উৎসব পালন করেন।” তিনি দীপাবলিকে আইনি উৎসবের স্বীকৃতির বিষয়টি তোলেন।

দীপাবলিতে স্কুলে ছুটি দেওয়া হোক। এই দাবিতে নিউইয়র্কে দু’দশকেরও বেশি সময় ধরে থাকা দক্ষিণ এশীয় নাগরিক এবং ইন্দো-ক্যারিবিয়ানরা লড়ছেন। এতদিন মানুষের ক্ষোভ ছিল যে নিউইয়র্ক সিটি স্কুলের ক্যালেন্ডারে দীপাবলিকে ছুটি ঘোষণার মতো জায়গা নেই। এবার সেই জায়গা হল। নতুন নির্দেশিকায়, স্টেট এডুকেশন আইন অনুযায়ী ১৮০ দিন স্কুল হবে। তুলনায় কম পরিচিত ব্রুকলিন-কুইনস ডে-র বদলে দীপাবলিতে ছুটি পাবে পড়ুয়ারা।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top