নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ সাত সকালে পথের বলি হল এক বাইক চালক৷ ঘটনা আমতলী থানাধীন সেকেরকোট দারোগাবাড়ি এলাকায়৷ জানা যায় মৃত বাইক চালকের নাম সঞ্জয় ভৌমিক৷ বাড়ি উদয়পুর হুলাখেত এলাকায়৷ নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে দূর্ঘটনা৷ বুধবার সকালে আমতলী থানার সেকেরকোট দারোগা বাড়ি এলাকায় একটি দ্রুতগামী গাড়ি ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায় এক ব্যক্তি৷ মৃত ব্যক্তির নাম সঞ্জয় ভৌমিক৷ বাড়ি উদয়পুরের খোলাখেত এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় সঞ্জয় ভৌমিক নামে এক যুবক বাইক নিয়ে যাচ্ছিল৷ সেকেরকোট দারোগা বাড়ি এলাকায় এসে পৌঁছতেই একটি দ্রুতগামি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় লোকজনরা দমকল বাহিনী এবং আমতলী থানার পুলিশকে খবর দেন৷ খবর বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িচালকের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷ আমতলী থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ পথ দুর্ঘটনায় বাইক চালক যুবকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

দূর্ঘটনায় বাইক চালকের মর্মান্তিক মৃত্যু
Tags:
Releated Posts
ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা
আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…
১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান
আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…
তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা
আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…
ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের
তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…


















