News Flash

Image

দূর্ঘটনায় বাইক চালকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷  সাত সকালে পথের বলি হল এক বাইক চালক৷ ঘটনা আমতলী থানাধীন সেকেরকোট দারোগাবাড়ি এলাকায়৷ জানা যায় মৃত বাইক চালকের নাম সঞ্জয় ভৌমিক৷ বাড়ি উদয়পুর হুলাখেত এলাকায়৷ নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে দূর্ঘটনা৷ বুধবার সকালে আমতলী থানার সেকেরকোট দারোগা বাড়ি এলাকায় একটি দ্রুতগামী গাড়ি ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায় এক ব্যক্তি৷  মৃত ব্যক্তির নাম সঞ্জয় ভৌমিক৷ বাড়ি উদয়পুরের খোলাখেত এলাকায়৷  ঘটনার বিবরণে জানা যায় সঞ্জয় ভৌমিক নামে এক যুবক বাইক নিয়ে যাচ্ছিল৷ সেকেরকোট দারোগা বাড়ি এলাকায়  এসে পৌঁছতেই একটি দ্রুতগামি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷  ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় লোকজনরা দমকল বাহিনী এবং আমতলী থানার পুলিশকে খবর দেন৷ খবর বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িচালকের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷ আমতলী থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ পথ দুর্ঘটনায় বাইক চালক যুবকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top