News Flash

  • Home
  • প্রধান খবর
  • উদ্ধব-ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রাউতের জেল হেফাজতের মেয়াদ বাড়ল
Image

উদ্ধব-ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রাউতের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

মুম্বই, ১৮ অক্টোবর (হি.স.) : উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রাউতের জেল হেফাজতের মেয়াদ বাড়ল। মঙ্গলবার জামিনের আবেদনের শুনানি ছিল। বিশেষ আদালত জানায়, জামিনের আবেদনের শুনানি চলবে। আগামী ২১ অক্টোবর সেই শুনানি হবে। সুতরাং, ওদিন পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে মুম্বইয়ের পত্র চাওল মামলায় অভিযুক্ত রাউতকে। আর্থিক তছরুপের অভিযোগে ইডি তাঁকে গ্রেফতার করেছিল।

বিশেষ বিচারক এম জি দেশপাণ্ডের এজলাসে রাউতকে এদিন পেশ করা হয়। এদিন ইডির হাতে গ্রেফতার হওয়া এনসিপি নেতা একনাথ খাডসের সঙ্গে আচমকা দেখা হয়ে যায় রাউতের। তাঁদের মধ্যে স্বল্প সময়ের কথাও হয়। এর মধ্যেই রাউতকে বলতে শোনা যায়, তিনি খুব শীঘ্রই ছাড়া পাবেন।

পত্রা চাওল দুর্নীতি মামলায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করার পর মাস দুয়েক আগে ইডি উদ্ধব ঠাকরের শিবসেনা গোষ্ঠীর নেতা সঞ্জয়কে গ্রেফতার করে। শিবসেনার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছেন বলেই সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়ার আগে সঞ্জয় নিজেও অভিযোগ করেন, তিনি বিজেপির বিরুদ্ধে সরব ছিলেন। তাই তাঁকে হেনস্তা করা হচ্ছে।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top