News Flash

Image

করিমগঞ্জ বাইপাসে লরি-অটো মুখোমুখি, গুরুতর আহত তিন

করিমগঞ্জ (অসম), ১৮ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ বাইপাস সংলগ্ন নিউ করিমগঞ্জ রেল স্টেশনের সামনে অসম-ত্রিপুরা জাতীয় সড়কে লরি-অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন তিনজন। বরাতজুড়ে প্রাণে বেচেঁছেন অটো চালক সহ তিন যাত্রী। ঘটনা মঙ্গলবার দুপুরের দিকে সংঘটিত হয়েছে।

বদরপুর থানাধীন ভাঙ্গা এলাকার তিন যাত্রী নিয়ে করিমগঞ্জে আসছিল একটি অটো রিকশা। কিন্তু বাইপাস পয়েন্টে আসার সঙ্গে সঙ্গে পাথারকান্দি থেকে শিলচরগামী একটি লরি বিপরীত দিক থেকে এসে সরাসরি ধাক্কা মারে অটো রিকশাটিকে।

প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে অটোচালক ও যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান করিমগঞ্জ সিভিল হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় করিমগঞ্জ সদর থানার পুলিশ। ট্রাফিক ইনচার্জ লরি এবং অটোকে করে নিয়ে যান করিমগঞ্জ সদর থানায়। স্থানীয়দের অভিযোগ, বিগত কয়েকদিন থেকে প্রায় প্রতিদিন দুর্ঘটনা সংঘটিত হচ্ছে করিমগঞ্জ বাইপাস রোড সহ পার্শ্ববর্তী এলাকায়। কিন্তু দুর্ঘটনা রোধ করতে করিমগঞ্জ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কোনও বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top