News Flash

  • Home
  • খেলা
  • দিল্লিতে খেলো ইন্ডিয়া জুডো টুর্নামেন্ট : রাজ্য দলের রওয়ানা
Image

দিল্লিতে খেলো ইন্ডিয়া জুডো টুর্নামেন্ট : রাজ্য দলের রওয়ানা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর।। ত্রিপুরার জুডোকা-রা দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হলো।খেলো ইন্ডিয়া ন্যাশনাল মহিলা লীগ/ রেংকিং জুডো টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে নয়া দিল্লিতে আই.জি স্টেডিয়ামে। সেখানে ২০ থেকে ২৩ অক্টোবর সব জুনিয়র, ক্যাডেট, জুনিয়র এবং সিনিয়র বিভাগের মহিলা গ্রুপের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ত্রিপুরা থেকে সাতজন জুডোকা নিয়ে গড়া দল আজ, মঙ্গলবার রেলপথে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। জুডো ফেডারেশন অফ ইন্ডিয়া কতৃক বাছাইকৃত রাজ্যের জুডোকারা হলো: সাব জুনিয়র অনূর্ধ্ব ২৮ কেজি বিভাগে প্রিয়াঙ্কা দাস, সব জুনিয়র অনূর্ধ্ব ৩২ কেজি বিভাগে ইন্দ্রানী দাস, সাব জুনিয়র অনূর্ধ্ব ৩৬ কেজি বিভাগে তানিয়া দাস, সাব জুনিয়র অনূর্ধ্ব ৪০ কেজি বিভাগে আকাংশা ঘোষ, সাব জুনিয়র অনূর্ধ্ব ৫৭ কেজি বিভাগে সায়ন্তী দাস। ক্যাডেট গ্রুপে অনূর্ধ্ব ৪০ কেজি বিভাগে উমা বেগম, ক্যাডেট অনূর্ধ্ব ৪৮ কেজি বিভাগে সুহেতা দাস। কোচ হিসেবে রাজ্য দলের সঙ্গে রয়েছেন শোভা দেব। উল্লেখ্য, ৬ জন জুডোকা-ই রয়েছে বিবেকানন্দ জুডো সেন্টারের প্রশিক্ষনার্থী। রাজ্য দলের জুডোকা-রা জাতীয় আসরে সাফল্য পাবে বলে সংশ্লিষ্ট ক্রীড়া মহলের প্রত্যাশা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top