News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টেট পরীক্ষা নেয়ার দাবীতে ডেপুটেশন ও স্মারকলিপি
Image

টেট পরীক্ষা নেয়ার দাবীতে ডেপুটেশন ও স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷  অবিলম্বে ২০২২ সালের টেট ওয়ান ও টেট টু পরীক্ষার নির্দেশিকা জারি করার জোরালো দাবি জানিয়েছে পরীক্ষার্থীরা৷ অন্যথায় তারা সমস্যায় পড়বে বলে জানায়৷ মঙ্গলবার এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ অল ত্রিপুরা বি এড এবং ডি ই এল ই ডি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য অবিলম্বে ২০২২ সালের টেট ওয়ান ও টেট টু পরীক্ষার নির্দেশিকা জারি করার জোরালো দাবি উঠেছে!  অবিলম্বে পরীক্ষার নির্দেশিকার জারি করার জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের তরফ থেকে মঙ্গলবার শিক্ষা দপ্তরে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ তাদের তরফে অভিযোগ করা হয়েছে অনেকেরই চাকুরীর বয়স সীমা শেষ হয়ে যাওয়ার পথে৷ অবিলম্বে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে পরীক্ষা গ্রহণ না করা ফলে ওইসব চাকুরী প্রার্থীরা জটিল সমস্যার সম্মুখীন হবেন৷ সে কারণেই বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করার জন্য তারা অনুরোধ জানিয়েছেন৷ সরকার অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে তারা আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে জানিয়েছেন৷ শিক্ষা দপ্তরে ডেপুটেশন  প্রদান কালে তাদের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে এ বিষয়ে ঊর্ধতন কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করা হয়৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top